রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, তার পরেই কি বিদায় নেবে শীত? কী বলছে আলিপুর হাওয়া অফিস?
নতুন বছরের শুরুর দিকে শীতের দেখা না মিললেও মকর সংক্রান্তি সঙ্গী করে নিয়ে এল হাড়কাঁপানো ঠান্ডা। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় মন মেতেছিল বঙ্গবাসীর। ঠান্ডার মাঝেই এ বার বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য। এমনটাই আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে।
Comments
Post a Comment